Header Ads

করোনা আপডেট: ২৪ ঘণ্টাই ৩০২ পজিটিভ, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩৭৪ | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- ভারতে গত ১৫ ঘণ্টায় ৩০২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ৫ এপ্রিল, রবিবার সকাল ৯টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৭৪। কোভিড ১৯ সংক্রমণে এখনও পর্যন্ত ভারতে ৭৭ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ২৬৭ জন। অর্থাৎ এই মুহূর্তে ভারতে কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩০৩০।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে ৪৯০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দিল্লিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিলনাড়ু। গত ১৫ ঘণ্টায় এই রাজ্যে ৭৪ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৫। এছাড়া তেলেঙ্গানাতে এই ১৫ ঘণ্টায় ১১০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মহারাষ্ট্রেই সবথেকে বেশি ২৪ জনের মৃত্যু হয়েছে। গুজরাতে মারা গিয়েছেন ১০ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্যআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
মহারাষ্ট্র৪৯০২৪৪২
কেরল৩০৬২৪৯
কর্নাটক১৪৪৪১২
তেলেঙ্গানা২৬৯৭৩২
গুজরাত১০৫১০১৪
রাজস্থান২০০০২১
উত্তরপ্রদেশ২২৭২১৯
দিল্লি৪৪৫৬১৫
পঞ্জাব৫৭৫১
হরিয়ানা৪৯০২৪
তামিলনাড়ু৪৮৫৩৬
মধ্যপ্রদেশ১০৪৬০
অন্ধ্রপ্রদেশ১৬১১১
পশ্চিমবঙ্গ৬৯৩১০
বিহার৩০১০
ছত্তীসগড়৯০৩
উত্তরাখণ্ড২২০২
হিমাচল প্রদেশ৬১১
গোয়া৭০০
ওড়িশা২০০০
পুদুচেরি৫০১
মণিপুর২০০
মিজোরাম১০০

এছাড়াও নতুন করে দুই রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১জন ও ঝাড়খণ্ডে ২জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চলআক্রান্তের  সংখ্যামৃতসুস্থ
লাদাখ১৪০৩
জম্মু-কাশ্মীর৯২২৪
চণ্ডীগড়১৮০০
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ১০০০

No comments

Powered by Blogger.